নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোকোচং জেলায় ৮ জন এবং টুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে নমুনা ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। ঘটনার তদন্তে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। প্রশাসন সন্দেহজনক বা লেবেলবিহীন মদ পান না করার জন্য সবাইকে সতর্ক করেছে।

সূত্র: এনডিটিভি।

Translate