‘জেলার ২’-এর প্রথম দিনের শুটিংয়ে রজনীকান্তের সঙ্গে একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা বালান। দৃশ্যটিতে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে গিয়ে তাঁকে প্রায় তিনবার শট দিতে হয়।
বিদ্যা জানান, প্রথম টেকের পরই তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। অনেকে ভেবেছিলেন, রজনীকান্তের সামনে দাঁড়িয়ে তিনি নার্ভাস হয়ে পড়েছেন। তবে অভিনেত্রীর ভাষ্য, সিগারেটের নিকোটিনের প্রভাবেই এমন হয়েছিল।
রজনীকান্তের প্রশংসা করে বিদ্যা বলেন, তিনি খুব ভালো মনের মানুষ এবং প্রতিদিন তাঁর খোঁজখবর নিতেন।