নতুন টার্মিনাল থেকে কক্সবাজার বিমানবন্দরের পরীক্ষামূলক ফ্লাইট শুরু।

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটে নতুন টার্মিনাল থেকে প্রথমবারের মতো যাত্রা করে।

প্রায় ১৭ হাজার ৯৫৬ বর্গমিটার আয়তনের নতুন টার্মিনালে আধুনিক চেক-ইন ও ইমিগ্রেশন কাউন্টার, বোর্ডিং ব্রিজ, লিফট, এসকেলেটর, ব্যাগেজ বেল্ট এবং নিরাপত্তা স্ক্রিনিং ব্যবস্থা রয়েছে। টার্মিনালে মোট ১৪টি চেক-ইন কাউন্টার রাখা হয়েছে।

বিমানবন্দর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে নতুন টার্মিনালের পাশাপাশি রানওয়ে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হয়েছে। এতে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার থেকে বেড়ে ১০ হাজার ৭০০ ফুট হয়েছে। আগামী মাসে নতুন রানওয়ে পুরোপুরি চালুর সম্ভাবনা রয়েছে।

বেবিচক জানিয়েছে, অভ্যন্তরীণ কার্যক্রমের পর আগামী মাসে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কক্সবাজার দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু করবে।

Translate