পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে। রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে। তবে পাকিস্তান কেন আকাশসীমার অনুমতি দেয়নি, তা এখনো স্পষ্ট নয়।
রূপপুর প্রকল্পে রোসাটমের সহায়তায় দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নির্মাণ করা হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।