রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে কোনো অস্ত্র ছিল না বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। আরও একজন ক্রু সদস্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিনে আগুন ও বিস্ফোরণের সম্ভাবনার কথা বিভিন্ন সূত্রে বলা হলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ।