৬৮ সহকারী কমিশনার (ভূমি) প্রত্যাহার।

 

দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করা ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি)কে প্রত্যাহার করেছে সরকার। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত এসব কর্মকর্তা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Translate