চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-কোতোয়ালী থানাধীন ওসমানিয়া লেনের মৃত আমিরুজ্জামানের ছেলে মো.ফজলুল করিম ও নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।
বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।