বকেয়া পরিশোধ না করায় ইস্তাম্বুলে ইরানি বিমান জব্দ।

বকেয়া সেবামূল্য পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান জব্দ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ইউরো বকেয়া থাকায় আদালতের নির্দেশে বিমানটির উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যাত্রীরা বিমানে ওঠার পর উড্ডয়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এ সময় আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে ফ্লাইটটি আটকে দেন। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

কাস্পিয়ান এয়ারলাইনস ঘটনাটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে উল্লেখ করেছে। ইস্তাম্বুল বিমানবন্দরের বকেয়া সেবামূল্য নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং দ্রুত বিমানটি ইরানে ফেরার আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার সরাসরি সম্পর্ক নেই।

Translate