বঙ্গোপসাগরের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান।

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। লন্ডনে ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর মিনিস্টেরিয়াল সেশনে দেশের জ্বালানি চাহিদা ও বঙ্গোপসাগরের অফশোর সম্ভাবনা তুলে ধরে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে দেশে জ্বালানির চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সম্মেলনে বঙ্গোপসাগরের অফশোর সম্পদের সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্য এবং ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’-এর প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্ত তুলে ধরা হয়। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে ভূতাত্ত্বিক ও সিসমিক ডেটা পর্যালোচনা করে বিডিংয়ে অংশ নিতে এবং বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Translate