অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রথমার্ধেই চার গোল হয়েছে। ব্রিসবেনের ল্যাং পার্কে বিরতিতে ২-২ গোলে সমতায় আছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ভান্দেরসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২৮ মিনিটে সিরকাটি গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান। এরপর পেনাল্টি থেকে রাফিনিয়া গোল করলে আবার এগিয়ে যায় ব্রাজিল। তবে বিরতির ঠিক আগে অস্ট্রেলিয়া সমতা ফেরায়।
এর আগে সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।