কাশ্মীর থেকে ১৫০ বাংলাদেশিকে বাগডোগরায় নেওয়া হয়েছে

জম্মু-কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ১৫০ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়ার পর বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সেখানে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত সোমবার শ্রীনগর থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজে তাদের বাগডোগরায় আনা হয়। তবে ৭ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় আরও ১৫০ বাংলাদেশিকে আনা হয়েছে কি না বা কেউ বাংলাদেশে ফিরেছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

জম্মু-কাশ্মীর প্রশাসন ও পুলিশের যাচাইয়ে সেখানে প্রায় ৬০০ বাংলাদেশি শনাক্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের বেশিরভাগই শ্রমিক হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করছিলেন। পরিচয় ও জাতীয়তা যাচাই শেষে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Translate