যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৬০টি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ৪৪টি ওষুধ কারখানা ও সাতটি ওষুধ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন নেদারল্যান্ডসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাদি ফারাজভান্ড।
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (OPCW) নির্বাহী পরিষদের অধিবেশনে তিনি বলেন, এসব হামলায় ইরানের রাসায়নিক ও ওষুধ শিল্পের সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে এবং রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে দেশটির কার্যক্রমও প্রভাবিত হয়েছে।
ফারাজভান্ড আরও অভিযোগ করেন, স্থাপনাগুলোতে হামলা রাসায়নিক অস্ত্র কনভেনশনের কয়েকটি ধারার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি ইসরাইলের রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও ইরানের দীর্ঘদিনের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।