ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে সাত নম্বরে আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়েকে ফাইনালে হারিয়ে দুই রেটিং পয়েন্ট বাড়িয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে, সিরিজে কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশ দুই রেটিং পয়েন্ট হারালেও নবম স্থান ধরে রেখেছে।

শুক্রবার শারজায় ফাইনালে আফগানিস্তানের বোলারদের দাপটে ১৬৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। রশিদ খান তিনটি এবং ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও বিলাল সামি দুটি করে উইকেট নেন।

জবাবে ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭০ ও অধিনায়ক রহমত শাহর ৪৩ রানের সুবাদে ৩৫তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ম্যাচসেরা হন জাদরান। পুরো টুর্নামেন্টে ১১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন রশিদ খান।

র‍্যাঙ্কিংয়ে দুই পয়েন্ট হারিয়ে ষষ্ঠ থেকে অষ্টম স্থানে নেমেছে ইংল্যান্ড। তাদের পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠেছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠায় জিম্বাবুয়েরও দুই রেটিং পয়েন্ট বেড়েছে, তবে ১১তম অবস্থানেই রয়েছে দলটি।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

Translate