জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার পাশাপাশি সংবিধান সংশোধন প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না। সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে এবং জাতীয় জীবনে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আদর্শ ধরে রাখা জরুরি।

Translate