কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি অন্তত ৬ ঘণ্টা ধরে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে আছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার এক কর্মকর্তা জানান, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়েছে। অবতরণের পর এর কারিগরি পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনের পর কর্তৃপক্ষ বিমানটিকে গ্রাউন্ডেড ঘোষণা করে।
ফ্লাইটটিতে আড়াইশর মতো যাত্রী ছিলেন। তাদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাজ করছে বলেও জানান তিনি।