রাজধানীর কাকরাইল এলাকায় আজ সোমবার (৩ মার্চ) আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার, আঞ্জুমানে মফিদুলের সভাপতি মুফলেহ আর ওসমানী এবং সহসভাপতি গোলাম রহমান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম একটা অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন এবং সেবা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে।’