সুদানের স্বর্ণখনি ধসে অন্তত ৮২ জন নিহত।

সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৮২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর)  প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম কোরদোফানের আল জারায়া এলাকায় অনিয়ন্ত্রিত ওই খনিতে মঙ্গলবার থেকে সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। সে সময় কয়েক ডজন শ্রমিক ভূগর্ভে কাজ করছিলেন। পরদিন সকাল পর্যন্ত ৮২টি মরদেহ উদ্ধার করা হয়। সীমিত সরঞ্জাম দিয়ে উদ্ধারকাজ চলছে। 

Translate