লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে গ্রেফতারকৃত ওই ব্যক্তিদের নাম-পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রকাশ না করেই পরবর্তী তদন্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৬ নভেম্বর অনুষ্ঠান শেষে অতিথিদের বের হওয়ার সময় চালানো ওই হামলায় তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে বিচার দাবি করেছে এনসিপি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Translate