কলকাতায় বসে আওয়ামী লীগ নেতারা বিকাশে টাকা পাঠিয়ে এবং স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিগত সরকারের অর্থপাচার ও হত্যাকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, এত অগ্নিসন্ত্রাসের পরও প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে কাউকে গুলি করার নির্দেশ দেননি—এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের মূল পার্থক্য।