বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থা নৌ পুলিশ। গত ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের পর সুরতহালে বাহ্যিক আঘাতের চিহ্ন না মিললেও পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য নেওয়ার পাশাপাশি এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।