অনেক বছর আগে ভারতে সোনিয়া গান্ধীর সামনে ‘নোঙর ছাড়িয়া’ গানের সঙ্গে নেচে ‘বোট ম্যান’ উপাধি পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী অপি করিম। পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এক পর্বে তিনি শৈশবের নাটক, সিনেমা ও প্রামাণ্যচিত্রে কাজের নানা স্মৃতিও তুলে ধরেন। শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ পর্বটি প্রচারিত হবে।