নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রশ্ন তুললেও তাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই বলে দাবি করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, কমিটি ও টেকনিক্যাল ডিরেক্টর কোনো নাম সুপারিশ করতে ব্যর্থ হওয়ায় আসন্ন সিঙ্গাপুর সফরের দুটি ম্যাচের জন্য নির্বাহী ক্ষমতাবলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্যানসারে আক্রান্ত নিয়মিত কোচ পিটার বাটলারের চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার পর ২০২৭ সালের জানুয়ারিতে নারী দলের জন্য স্থায়ী নতুন কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানান বাফুফে সভাপতি।