২০ থেকে কমিয়ে ৮ জনে নামানো হলো পাকিস্তান নারী দলের কেন্দ্রীয় চুক্তি

সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় ২০২৬-২৭ মৌসুমের জন্য নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা ২০ জন থেকে এক ধাক্কায় ৮ জনে নামিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার প্রকাশিত এই নতুন চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অধিনায়ক ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল, আর নতুন কাঠামোয় ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি বাতিল করা হয়েছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকতে যাওয়া এই চুক্তি থেকে আগের তালিকায় থাকা আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ ও ওমাইমা সোহেলসহ ১৩ জন ক্রিকেটার বাদ পড়েছেন।

Translate