ডাকসু ভিপি সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানালেন দুই সংসদ সদস্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। রোববার রাতে খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাদিক কায়েমের বাসা পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Translate