নিউইয়র্কের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী সিনেটর আবের কাওয়াস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবের কাওয়াস। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ডিএসএ-র সমর্থনে কুইন্সের ১২ নম্বর আসন থেকে বিপুল ভোটে জয়ী হন ৩৪ বছর বয়সী এই রাজনীতিক। ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত বাবা-মায়ের সন্তান কাওয়াস শৈশবের সংগ্রাম ও অভিবাসন সংকটের অভিজ্ঞতা থেকেই অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হন। দায়িত্ব নেওয়ার পর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধের বিলটি পাস করাই তার প্রধান লক্ষ্য।

Translate