টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে জিটিএ ৬ শেষ করলেন আইশোস্পিড

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড টানা ৫২ ঘণ্টা ৩১ মিনিট ১১ সেকেন্ড না ঘুমিয়ে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬)-এর মূল গল্প শেষ করেছেন। ১৮ নভেম্বর শুরু হওয়া এই গেমিং ম্যারাথন ২০ নভেম্বর শেষ হয়। পুরো সময় তিনি ইউটিউব ও টুইচে লাইভ ছিলেন। তবে গেম শেষ করার পর ভুল অপশনে ক্লিক করে প্রায় ৯৮ শতাংশ অগ্রগতির একটি সেভ ফাইল মুছে ফেলেন তিনি। এ ঘটনা নিয়েও গেমারদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে

Translate