আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাজের প্রতিভায় মুগ্ধ দেশটির সাবেক তারকা হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তাঁর মতে, ২২ বছর বয়সে পাজের মতো কিছু বিশেষ দক্ষতা কেবল লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যেই দেখেছেন তিনি। ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে পাজের টেকনিক, খেলার বুদ্ধিমত্তা ও নেতৃত্বের প্রশংসা করেন ভেরন। তবে তরুণ এই ফুটবলারকে অযথা কিংবদন্তিদের সঙ্গে তুলনা করে চাপ না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। ভেরনের বিশ্বাস, ধৈর্য ও পেশাদারত্ব ধরে রাখতে পারলে ভবিষ্যতে আর্জেন্টিনার বড় তারকা হয়ে উঠবেন পাজ।