ইরানে হামলার পরিকল্পনা নেতানিয়াহুর, সম্মতি দেননি ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনা, সরকারি দফতর ও জ্বালানি অবকাঠামোয় হামলার পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু করতে সম্মতি দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, পরিকল্পিত হামলা গত ফেব্রুয়ারির যৌথ হামলার চেয়েও তীব্র হতে পারত। ইসরায়েলের হামলার পরিকল্পনা ভবিষ্যতে আবারও সক্রিয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট নয়।

Translate