দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন এবং মোংলা নৌঘাঁটিতে সভায় অংশ নেবেন। এ ছাড়া মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।