মেসির অ্যাসিস্টে জয়, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। নিজে গোল না পেলেও সতীর্থ রদ্রিগো দে পলকে দিয়ে গোল করিয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি।

নিজেদের মাঠে ২০ মিনিটে লুইস সুয়ারেজের সহায়তায় জার্মান বার্তেরামের গোলে এগিয়ে যায় মিয়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দে পল। শেষ দিকে নিউইয়র্ক সিটি এফসির পেনাল্টি ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

এই জয়ে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠেছে মিয়ামি। চলতি মৌসুমে মেসির গোল ২৩টি, সঙ্গে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। গত বছর এমএলএস কাপ জেতা দলটি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

Translate