জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তাঁর প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে রসায়নের শিক্ষক থেকে মাদকসম্রাট হয়ে ওঠা ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করেন মিতে। তিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলেন।
অভিনয়ের পাশাপাশি মিতে প্রতিবন্ধী অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত এবং মিতে ফাউন্ডেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।