ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।

গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে ১১৬, তেজগাঁওয়ে ৭৫, মতিঝিলে ৭০, লালবাগে ৬৫, ওয়ারীতে ৬০, গুলশানে ৩৫, রমনা ও উত্তরায় ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে দুজন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, দেশি-বিদেশি মদ, দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Translate