উপজেলা পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (৭ অক্টোবর) দেশের সব ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।
কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি উল্লেখ করতে বলা হয়েছে।
অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে রঙিন ছবি ও কাজের আগে-পরে তুলনামূলক চিত্র সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণী ই-মেইলে পাঠানোর পাশাপাশি হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।