বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া ২০টি উদ্যোগের মধ্যে সাতটি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে লালদিয়া কনটেইনার টার্মিনাল, চীনা অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা কার্যক্রম, সমন্বিত বিনিয়োগসেবা ও বিদেশি বিনিয়োগে নতুন প্রণোদনা।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশ ও খাত থেকে প্রায় ১৩০ কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। এর মধ্যে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

লালদিয়া টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রায় ৪৪ শতাংশ বাড়বে এবং ৭০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে। চীনা অর্থনৈতিক অঞ্চলেও এক লাখের বেশি প্রত্যক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

এদিকে বাকি ১৩টি উদ্যোগও বিভিন্ন পর্যায়ে এগোচ্ছে। এর মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল, মোংলা অর্থনৈতিক অঞ্চল, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, সৌরবিদ্যুৎ প্রকল্প ও তৃতীয় এলএনজি টার্মিনাল রয়েছে। বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন প্যাকেজ ও এফডিআই প্রণোদনা কর্মসূচিও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Translate