একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকা, ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কিনতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ এবং রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ টাকা ব্যয় হবে।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন, ঢাকা দক্ষিণ ও রংপুর সিটির অবকাঠামো উন্নয়ন, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রকল্পও অনুমোদন পেয়েছে।

Translate