বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিকের ১০, মাধ্যমিকের ২০, কলেজের ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০, মেডিকেল ১০, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর মনোনীত আরও ৭ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন।