জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবরের এ সফরে দ্বিপক্ষীয় বৈঠক, জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এবং শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।