ইরানের সতর্কবার্তা, বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা

ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে এবং বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদি। রোববার (২৫ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি জানান, ইতোমধ্যে তেলের দাম ১১৭ ডলার ছাড়িয়েছে। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রসহ তেল আমদানিনির্ভর দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Translate