বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট ও শ্রমিক নিয়োগের কোটা অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশিদের শ্রমিক শ্রেণির এলএ-বি২ ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, লাওসের এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এ পরিস্থিতিতে লাওসে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেওয়া এবং এ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার জন্যও কর্মীদের সতর্ক করা হয়েছে।