সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।

দুদক জানিয়েছে, অনুসন্ধান চলাকালে নাজমুল আলম বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়ায় অনুসন্ধান ব্যাহত হওয়া ঠেকাতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন নাজমুল আলম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

Translate