সিডিডির ৩০ বছর পূর্তি উদযাপন

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, দাতা ও অংশীদার সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও নেতৃত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে সিডিডির ৩০ বছরের পথচলা নিয়ে স্মৃতিবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন।

এর আগে সিডিডির আয়োজনে ‘কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী শিশু, যুব ও অভিভাবকরা অংশ নেন।

Translate