ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে তরুণ উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং দেশের জ্বালানি খাত দ্রুত উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সাক্ষাতে আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার আশ্বাস দেন।

Translate