এআই কোম্পানির বিরুদ্ধে ঊর্বশী রাউতেলার আইনি পদক্ষেপ

নিজের নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। এ ঘটনায় তিনি প্রায় ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বলে জানিয়েছে তার টিম।

ঊর্বশীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই প্রতিষ্ঠান তার পরিচয় ও ছবি-ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে ব্যবসা করছে। অভিনেত্রী প্রতিষ্ঠানটিকে নিজের ব্র্যান্ড তৈরির পরামর্শ দিয়ে তার নাম ব্যবহারের আগে অনুমতি নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

ডিপফেক ও এআই প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনা বাড়তে থাকায় ঊর্বশীর এই আইনি পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। এর আগে তার নামে কথিত কিছু ভিডিও ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা ও প্রকৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

Translate