সংবিধানের দুই নীতি বাদ দেওয়ার দাবিতে আইনি নোটিশ।

 

সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। বৃহস্পতিবার পাঠানো নোটিশে আগামী ৯০ দিনের মধ্যে সংবিধান সংশোধন ও জাতীয় গণভোটের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে দাবি করা হয়েছে, সমাজতন্ত্র ব্যক্তিমালিকানা ও বেসরকারি বিনিয়োগের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি ধর্মনিরপেক্ষতার সঙ্গে নাগরিকদের ধর্ম পালনের মৌলিক অধিকারের সাংঘর্ষিকতার কথাও উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ে ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করার কথা নোটিশে বলা হয়েছে।

Translate