যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে সরাসরি হামলা চালানো হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, তারা নিজেরা যুদ্ধ শুরু করবে না। তবে তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পূর্ণ প্রস্তুতি রয়েছে।
হরমুজ প্রণালি ও চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে তেহরান এই সতর্কবার্তা দিল। সূত্র: লরিয়েন্ট টুডে।