দীর্ঘ নয় বছর পর নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। তাঁর নতুন গানের নাম ‘প্রবল ঘোর’। গানটির কথা লিখেছেন কুসুম নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন শাহ রাসেল।
এর আগে ২০১৭ সালে কুসুমের লেখা ও গাওয়া ‘নেশা’ গানটি প্রকাশের পর খোলামেলা ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। আইনি নোটিশের পর গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে পরিচালনা ও অভিনয়ে ফেরেন কুসুম। এবার ‘প্রবল ঘোর’ দিয়ে সংগীতজগতে তাঁর নতুন যাত্রা কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।