৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, নাঈমের লড়াকু ৩৫

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে শেষ করা নাজমুল শান্তর দল দ্বিতীয় দিনে যোগ করতে পেরেছে মাত্র ২৯ রান।

নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম ৮২ রানে ৪ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই পান ৩ উইকেট।

প্রথম দিনে ভালো শুরু করলেও পরে আফগান বোলারদের চাপে বড় সংগ্রহের সুযোগ হারায় বাংলাদেশ।

Translate