হুথিদের বড় হামলা প্রতিহতের দাবি ইয়েমেনি বাহিনীর।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, বিভিন্ন ফ্রন্টে হুথিদের হামলা ঠেকানোর পাশাপাশি হামলার জন্য জড়ো করা সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

এর আগে দক্ষিণ-পূর্ব তাইজের হাইফান জেলা ও আল-আকবুস এলাকায় হুথিদের লক্ষ্য করে ছয়টি বিমান হামলা চালানোর কথা জানায় সরকারি বাহিনী।

গত এক মাস ধরে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে। হুথিরা সম্প্রতি গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করলেও গত কয়েক দিনে তাদের অগ্রগতি থেমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সৌদি আরবও হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

Translate