ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে শূন্য আসন পূরণে প্রয়োজনীয় কার্যক্রম নিতে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসনটি শূন্য হওয়ায় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।