স্বর্ণমন্দিরে প্রার্থনার সময় কেঁদে ফেললেন সারা আলি খান

দশেরা উপলক্ষে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রার্থনার সময় কাঁদতে দেখা যায়। তবে ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়েছিলেন, তা জানা যায়নি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বর্ণমন্দির সফরের একটি ছবিও শেয়ার করেন সারা। ছবির ক্যাপশনে অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে তিনি সবার জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি কামনা করেন। তাঁর কান্নার ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।

সারাকে আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা স্পাই কমেডি সিনেমা ‘উড়তা তীর’-এ দেখা যাবে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

Translate